× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১২:২০ পিএম

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১২:২০ পিএম

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

নির্বাচনকালে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। পরীক্ষার্থীদের পক্ষে এ রিট করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে পরীক্ষাটি পেছানোর আবেদন জানানো হয়েছে।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ- এই আট বিভাগে একযোগে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৪ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হয়।

রিটের বিষয়ে হাইকোর্টের আদেশের ওপরই এখন নির্ভর করছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ভবিষ্যৎ সূচি।

Link copied!