× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:৫০ এএম

বিএনপির ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:৫০ এএম

সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়া-না পাওয়ার বিষয়ে আজ রোববার (১ ফেব্রুয়ারি) আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে আজকের কার্যতালিকায় পিটিশন তিনটি আদেশের জন্য রয়েছে।

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা-সংক্রান্ত নির্বাচনি আসন দুটি হচ্ছে কুমিল্লা-১০ ও কুমিল্লা-৪।

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটের শুনানি নিয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একপর্যায়ে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। পরে তিনি ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক, এমন অভিযোগ করে ইসিতে আপিল করেন একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকি।

গত ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট করেন। গত ২২ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দেন। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন।

অন্যদিকে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান তার প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটের শুনানি নিয়ে গত ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

Link copied!