× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০২:১৬ পিএম

শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০২:১৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিলে ২০১৩ সালের ৫ই মে  শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল ফারাবীর আদালতে এ মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখেছেন।

উল্লেখ্য, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদ জানাতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামী সমাবেশ ডাকে। পরে তারা সেখানে অবস্থানের ঘোষণা দেয়। রাতে অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।  

সে-রাতে নৃশংস অভিযানে বহু লোককে হত্যার অভিযোগ করে হেফাজত। মানবাধিকার সংগঠন অধিকারের ভাষ্যমতে, ৬১ জন লোক সেদিন মারা যায়। যদিও সেই প্রতিবেদনের কারণে অধিকার সম্পাদক আদিলুর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দেন সাইবার ট্রাইব্যুনাল। আদিলুর রহমান খান বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা।  

 

আরবি/এস

Link copied!