× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০২:৩১ পিএম

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০২:৩১ পিএম

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

হাইকোর্ট। ছবি : সংগৃহীত

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।

রিট আবেদনে গণভোটের ফলাফল বাতিলের পাশাপাশি ভবিষ্যতে কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার যাতে গণভোট আয়োজন করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও ঘোষণা চাওয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর হাইকোর্ট বিভাগের কাছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ও গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৬০.২৬ শতাংশ ভোটার। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়ে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এছাড়া ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত এ গণভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রস্তাব বাস্তবায়নের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ১৬(৩) অনুযায়ী এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

Link copied!