× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১২:৫৬ পিএম

৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১২:৫৬ পিএম

চার আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ছবি : সংগৃহীত

চার আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ছবি : সংগৃহীত

বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম-২, রংপুর-৬, রংপুর-৪ ও রাজশাহী-১-এর ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল।

সোমবার (২ মার্চ) বিচারপতি জাকির হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই চার আসনের প্রার্থীদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলা করা বিএনপির চার প্রার্থী হলেন কুড়িগ্রাম-২-এর প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬-এর সাইফুল ইসলাম, রংপুর-৪-এর এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১-এর মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনি’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

ইতোমধ্যে ৯টি আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে ৯ জন প্রার্থী পৃথকভাবে আবেদন করেছেন। এর মধ্যে চারটি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!