× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৫:০৫ পিএম

গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ কাল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৫:০৫ পিএম

হাইকোর্ট।ছবি- সংগৃহীত

হাইকোর্ট।ছবি- সংগৃহীত

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিলের আবেদন জানিয়ে দায়ের করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ ঘোষণার জন্য মঙ্গলবার (৩ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি গ্রহণ করে আদেশের এ তারিখ নির্ধারণ করেন।

রিটে ১২ ফেব্রুয়ারির গণভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফল বাতিলের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার ও বাস্তবায়ন অধ্যাদেশ–২০২৫)’ শীর্ষক ঘোষণাপত্রও বাতিল চাওয়া হয়েছে। এ মামলায় প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, গণভোট পরিচালনার পুরো প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম, বিধি লঙ্ঘন ও প্রক্রিয়াগত ত্রুটি ঘটেছে, যা গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব কারণে ঘোষিত ফলাফল আইনসম্মত ও বৈধ নয় বলে দাবি করেন রিটকারী।

রিটে আরও উল্লেখ করা হয়, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়নি। ফলে জনগণের সুষ্ঠু ও ন্যায্য গণভোটে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এ অবস্থায় হাইকোর্টের কাছে গণভোটের ফলাফল বাতিল করে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়েছে। রিটকারী দাবি করেন, অভিযোগগুলো বিচারিক পর্যালোচনার মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

আইনজীবী তৌহিদ বলেন, রাজনৈতিক ও সামাজিক স্বার্থ বিবেচনায় এবং জনগণের ভোটাধিকার সুরক্ষার লক্ষ্যে জনস্বার্থে এ রিট দায়ের করা হয়েছে। তাঁর ভাষ্য, যদি গণভোট প্রক্রিয়া অনিয়মমুক্ত ও স্বচ্ছ না হয়, তবে সেই প্রক্রিয়ার ভিত্তিতে ঘোষিত ফলাফল বৈধ হিসেবে গণ্য হতে পারে না।

Link copied!