× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:২৮ এএম

নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:২৮ এএম

আমিনুল হক। ছবি : সংগৃহীত

আমিনুল হক। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। এই ফল বাতিল ও ভোট পুনর্গণনার দাবি জানিয়ে তিনি হাইকোর্টে আবেদন করেছেন। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফল বাতিল ও পুনর্গণনার দাবি জানিয়ে এই আবেদন করা হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে আরও ১৫টির বেশি আসনের প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারায় নির্বাচনি অনিয়ম-সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। সে অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ আছে, অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, যা ২০০১ সালের সংশোধনী দ্বারা সংশোধিত, অনুযায়ী দায়ের করা ‘নির্বাচনি’ আবেদনপত্রও এই বেঞ্চে শুনানি হবে। সংশ্লিষ্ট বিষয়ে রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানির এখতিয়ারও এই বেঞ্চের রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!