× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০১:৩৫ পিএম

সংসদে সাউন্ড সিস্টেম দুর্নীতি খতিয়ে দেখছে দুদক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০১:৩৫ পিএম

সংসদে সাউন্ড সিস্টেম। ছবি : সংগৃহীত

সংসদে সাউন্ড সিস্টেম। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে সাউন্ড সিস্টেম (এসআইএস) স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটি তদন্ত করছেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল জানান, পূর্ববর্তী কমিশনের অনুমোদনে এ অনুসন্ধান শুরু হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আস্রাফুল হকের তত্ত্বাবধানে ঠিকাদার কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদার সাউন্ড সিস্টেম স্থাপন করেন। পরে সংসদ অধিবেশন চলাকালে একাধিকবার এতে বিভ্রাট দেখা যায়।

দুদকের অভিযোগ, সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে স্থাপন ও মেরামতের কাজে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সংসদ ভবনে বিক্ষোভের সময় সিস্টেমটি ক্ষতিগ্রস্ত হলে একই ঠিকাদারের মাধ্যমে মেরামতের কাজ করা হয়। এ জন্য ৯ কোটি টাকা বরাদ্দের মধ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!