× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:৩৮ পিএম

সংসদের সাউন্ড সিস্টেম ইস্যুতে ঠিকাদারকে দুদকের জিজ্ঞাসাবাদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:৩৮ পিএম

দুর্নীতি দমন কমিশন।  ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’-এর সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক প্রবীর দাসের নেতৃত্বে একটি দল বিভিন্ন অনিয়মের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

দুদকের অভিযোগ, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে স্থাপিত সাউন্ড সিস্টেমে বড় ধরনের অনিয়ম হয়। পরবর্তীকালে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজেও দুর্নীতির অভিযোগ ওঠায় গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক।

অভিযোগ রয়েছে, গণপূর্তের যোগসাজশে প্রায় চার কোটি টাকার সংস্কার কাজ পায় একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান। তবে পর্দার আড়ালে মূল কাজটি করে জাহিদুর রহিম জোয়ারদারের প্রতিষ্ঠান ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’। জাহিদুর রহিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভায়রা এবং সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ঘনিষ্ঠ বলে জানিয়েছে দুদক।

এই প্রতিষ্ঠানটিই ২০১৮ সালে সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ করেছিল। তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগও খতিয়ে দেখছে দুদক।

রূপালী বাংলাদেশ

Link copied!