× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:৩৯ পিএম

সাগর-রুনি হত্যা : তদন্তে সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০২:৩৯ পিএম

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।  ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছে, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আরও সময় লাগবে। 

রোববার (২৬ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাগর-রুনি হত্যাকাণ্ডের পর প্রাথমিক তদন্তে কোনো তথ্য-উপাত্ত হাইকোর্টের গঠিত টাস্কফোর্সের কাছে না থাকায় তদন্তে আরও সময় লাগবে। ঘটনাস্থলের ফরেনসিক তথ্য-আলামত কিছুই টাস্কফোর্স উদ্ধার করতে পারেনি। তবে অনেক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ সময় অ্যাটর্নি জেনারেল আরও জানান, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার দ্রুত আপিল নিষ্পত্তি করতে চায় রাষ্ট্রপক্ষ।

এদিন আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয় উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। তাই শেষবারের মতো আরও ৬ মাস সময় বেধে দেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। হাইকোর্ট জানান, সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি হওয়া প্রতিবেদন হাইকোর্টের কাছে পাঠিয়েছে টাস্কফোর্স কমিটি। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও ৬ মাস সময় চান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রিটকারী আইনজীবীরা ৩ মাস সময় দিতে বলেন। এরপর ৬ মাসের সময় দেন হাইকোর্ট।

গত বছরের ২৩ অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাসের সময় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।

রূপালী বাংলাদেশ

Link copied!