× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:১৭ পিএম

ঢাকা আইনজীবী সমিতির এজিএস নির্বাচিত হলেন মেহেদী হাসান জুয়েল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:১৭ পিএম

অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল। ছবি : রূপালী বাংলাদেশ

অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল।

তিনি ১১-দলীয় জোট সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থীকে পরাজিত করে এই বিজয় অর্জন করেন।

মেহেদী হাসান জুয়েল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। তার এই বিজয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আইন অঙ্গনের সহকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ আইনজীবী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা। পড়াশোনা ও পেশাগত কারণে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। শুরু থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

ছাত্ররাজনীতি শেষে তিনি যুবদলের রাজনীতিতে যুক্ত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। বিশেষ করে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের আস্থাভাজন হিসেবে বিভিন্ন কর্মসূচিতে সম্মুখ সারিতে ছিলেন তিনি।

পেশাগত জীবনে মেহেদী হাসান জুয়েল একজন দক্ষ ও সুপরিচিত আইনজীবী হিসেবে পরিচিত। সাধারণ আইনজীবীদের অধিকার রক্ষা এবং বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানে তার ভূমিকা তাকে এই নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী করতে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিক্রিয়ায় নবনির্বাচিত এজিএস বলেন, আইনজীবীদের দেওয়া আস্থা তিনি রক্ষা করবেন এবং ঢাকা বারকে আরও আধুনিক, গতিশীল ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে কাজ করবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!