× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৫:২৩ পিএম

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৫:২৩ পিএম

সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রোববার (৩ মে) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে ২০ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে দু’দিন সুপ্রিম কোর্টে ভার্চুয়াল কোর্ট পরিচালনার কথা জানানো হয়েছিল। এরপর থেকে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হয়ে আসছিল।

ওই দিন প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানিয়েছিলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। তবে সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও সংশ্লিষ্ট বেঞ্চ থেকে জানা যাবে।

এই নির্দেশনা গত ২২ এপ্রিল থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!