× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১২:৩৫ পিএম

একাধিক মামলায় জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১২:৩৫ পিএম

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা । ছবি : সংগৃহীত

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা । ছবি : সংগৃহীত

সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

‘জুলাই গণঅভ্যুত্থান’-সংক্রান্ত বিভিন্ন মামলায় তারা মোট ১৩টি পৃথক জামিন আবেদন করেছিলেন। এর মধ্যে ফারজানা রুপার বিরুদ্ধে আটটি এবং শাকিল আহমেদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

হাইকোর্ট শুনানি শেষে ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেন। তবে উভয়ের ক্ষেত্রেই একটি করে মামলায় জামিন না মঞ্জুর করে রুল জারি করা হয়েছে। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

শাকিল আহমেদ একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় টেলিভিশন কর্তৃপক্ষ।

এরপর ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাদের আটক করে। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্যারিস যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

Link copied!