× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০২:৫৯ পিএম

সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইয়ের ট্যাক্স ফাইল জব্দের নির্দেশ দিয়েছেন আদালত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০২:৫৯ পিএম

সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ। ছবি : সংগৃহীত

সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ। ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদের ভাই এবিএম শারিয়ারের কর-সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শারিয়ার জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১২ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

অভিযোগ অনুযায়ী, এ কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ পদে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং এবিএম শারিয়ারকে ওই অপরাধে সহায়তা করেছেন। এ অভিযোগ দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য বলে জানায় দুদক।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন ২০২৪ সালের ১৭ ডিসেম্বর তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবিএম শারিয়ারের সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি জব্দ ও পর্যালোচনা করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Link copied!