× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:৪৯ পিএম

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-শাজাহান-পলকসহ ৬ জন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটির করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তাদের গ্রেপ্তার দেখানোর জন্য সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা আবেদন করেন।

আদালত সূত্র জানিয়েছে, সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, শাহবাগ থানার হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলককে, বিমানবন্দর থানার হত্যাচেষ্টা ও উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় আতিকুল ইসলামকে, হাতিরঝিল থানার হত্যা মামলায় শাজাহান খানকে এবং গুলশান থানার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরবি/এফআই

Link copied!