× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০১:২৬ পিএম

সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০১:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে স্থগিতাদেশ চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আবেদন করে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেয়। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। একইসঙ্গে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেয়।

এর আগে, ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন।

এদিকে, গত বছরের ১৯ নভেম্বর কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় হাইকোর্ট স্থগিতাদেশ দেয় এবং রুল জারি করে।

আরবি/এফআই

Link copied!