× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০১:৩১ পিএম

নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০১:৩১ পিএম

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ছবি- সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ছবি- সংগৃহীত

প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে দুপুর ২টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি মামলা করার পর রোববার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরার বাসা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে আটক করা হয়। আটকের সময় কথিত জনতা তার ওপর চড়াও হয়। একপর্যায়ে বাসায় ঢুকে সাবেক সিইসিকে লাঞ্চিত করে তারা। কেউ কেউ এ ঘটনার দৃশ্য সামাজিক মাধ্যমে লাইভ করে দেখান।

পরে তাকে হেফাজতে নেয় পুলিশ। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, জনতা তাকে ঘেরাও করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে।

পরে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম বলেন, শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেই পরে তাকে আদালতে পাঠানো হবে।

এরও আগে রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাবেক সিইসি নূরুল হুদাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি।

এ মামলার আসামির তালিকায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনের নাম রয়েছে।

সাবেক সচিব নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ছিলেন দেশের দ্বাদশ সিইসি।

তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের সব ভোট হয়। এ ইসির মেয়াদ শেষ হয় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি।

Link copied!