× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৩:০৭ পিএম

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৩:০৭ পিএম

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম। ছবি-সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম। ছবি-সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম আদালতকে বলেন, অসত্যের সীমা আছে। সেটা লঙ্ঘন হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে মো. রাসেল হত্যা মামলায় পাঁচ দিন ও লিটন উদ্দিন হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিন জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করা হয়। এরপর দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ডের আবেদন বাতিলের আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, আসামি একজন সরকারি চাকরিজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখানে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বয়স্ক, অনেক অসুস্থ। হাসপাতালেও ভর্তি ছিলেন। এসব বিবেচনায় তার রিমান্ড বাতিল প্রার্থনা করছি।

এরপর জাহাঙ্গীর আলম বিচারকের উদ্দেশে বলেন, আমার কিছু বলার আছে। তখন তিনি বলেন, অসত্যের সীমা আছে। সেটা লঙ্ঘন হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। ৫ আগস্ট অফিস করিনি। ২৭ জুলাইয়ের ঘটনা ৫ আগস্ট দেখানো হচ্ছে। আমিও ১৬ বছর ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি। আমাকে ইউনাইটেড হাসপাতাল থেকে এক বছর আগে গ্রেপ্তার করা হয়েছে। অথচ এতদিন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত এ আদেশ প্রদান করেন।

অপরদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো হলো- সাংবাদিক মেহেদী হাসান ও ওবায়দুল ইসলাম হত্যা মামলা।

Link copied!