× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৬:৪২ পিএম

‘আ.লীগ কোটি টাকা দিয়েও প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৬:৪২ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবি -সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবি -সংগৃহীত

আওয়ামী লীগের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কলঙ্কিত বিচার হবে না। প্রসিকিউশন টিম দুর্নীতিগ্রস্ত হবে না। আওয়ামী লীগ কোটি টাকা দিয়েও এই প্রসিকিউশন টিমকে কিনতে পারবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

শনিবার (২৬ জুলাই) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি।

 তাজুল ইসলাম বলেন, শহীদরা ক্ষতিপূরণ নয় বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছেন। আতঙ্কের বাংলাদেশ থেকে তারাই উদ্ধার করেছে যাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় ছিল না। শহীদ পরিবারের প্রতি অনুরোধ সাহায্যের জন্য কারও দ্বারস্থ হবেন না। আপোষ করবেন না। জাতি ও রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, গণহত্যার বিচার বিশ্বের সবচেয়ে জটিল একটি বিষয়। তারপরও আমাদের অগ্রগতি আমাদের তদন্ত রিপোর্ট ছয় মাসের মধ্যে দাখিল করেছি। আগামী ২৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী দেয়া হবে। তা সরাসরি সম্প্রচার করা হবে।

প্রসিকিউশনের ওপর আস্থা রাখার অনুরোধ করে তিনি বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে না। শহীদদের স্বপ্ন আমাদের দ্বারাই বাস্তবায়িত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!