× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০২:৩৪ পিএম

পদ ছেড়ে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০২:৩৪ পিএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে ঝিনাইদহ-১ আসন থেকে আমি নমিনেশন চেয়েছি। 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব।’

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। তিনি নমিনেশন পাওয়ার বিষয়ে আশাবাদী বলেও উল্লেখ করেন।

বিএনপি গত সোমবার (৩ নভেম্বর) দেশের ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ঝিনাইদহ-১ আসনও রয়েছে। আসাদুজ্জামান এই আসনে ধানের শীষ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

Link copied!