× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৩:৩০ পিএম

গ্রেপ্তার দেখানো হলো আনিস আলমগীরকে, আজই তোলা হবে আদালতে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৩:৩০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি থেকে হেফাজতে নেওয়া জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আজই আদালতে পাঠাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি)। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে পর্যালোচনায় রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এখনো মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলমান। মামলা হলে তা জানানো হবে।

জুলাই রেভল্যুশন অ্যালায়েন্সের মামলার আবেদন প্রসঙ্গে জানতে চাওয়া হলে ডিবিপ্রধান বলেন, এ-সংক্রান্ত বিষয়ে তার কোনো যোগসূত্র আছে কি না- সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, দুপুরের পরেই মামলা দিয়ে আনিস আলমগীরকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। রাতে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!