× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৫০ পিএম

৫ দিনের রিমান্ডে আনিস আলমগীর

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৫০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মো. মুনিরুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া এ মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চার জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন মডেল মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

রোববার (১৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি করেন, যা পরবর্তীতে মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলায় রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!