× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৫৮ পিএম

হাদিকে গুলি: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৫৮ পিএম

ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ড।  ছবি- সংগৃহীত

ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ড। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামান এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন সূত্র জানায়, মামলার তদন্তে ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত শুক্রবার বিজয়নগর এলাকায় গণসংযোগ চলাকালে তিনি হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলন্ত একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

এর আগে সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র‌্যাব। একই দিন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড এরই মধ্যে মঞ্জুর করেছেন আদালত।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

রূপালী বাংলাদেশ

Link copied!