× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৫২ এএম

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:৫২ এএম

সালমান এফ রহমান ও আনিসুল হক। ছবি- সংগৃহীত

সালমান এফ রহমান ও আনিসুল হক। ছবি- সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে কারফিউ জারি করে হত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আজ।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুনানিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের আইনজীবীরা বক্তব্য দেবেন। এ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছে। গত ১০ ডিসেম্বর জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এ আবেদন করেন।

এ বিষয়ে আগের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে আগে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি নিতে হবে, এরপর ট্রাইব্যুনালের অনুমোদন প্রয়োজন। তবে এ বক্তব্যের বিরোধিতা করে মনসুরুল হক চৌধুরী বলেন, আইন অনুযায়ী প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হয়, পরে বার কাউন্সিলের। উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য বিষয়টি মুলতবি রাখেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

এর আগে গত ৪ ডিসেম্বর প্রসিকিউশন পক্ষ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নেয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে একাধিক ফোনালাপ হয়। এসব কথোপকথনে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ নির্দেশনা দেওয়া হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। প্রসিকিউশনের মতে, ওই ফোনালাপগুলো হত্যাকাণ্ডে সরাসরি উসকানি হিসেবে কাজ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট দেশত্যাগের চেষ্টা করার সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তারা হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন।

Link copied!