× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:২২ পিএম

জানা গেল বিএনপি নেতা ইলিয়াস আলীর সঙ্গে কী হয়েছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:২২ পিএম

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। ছবি - সংগৃহীত

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। ছবি - সংগৃহীত

১৩ বছর আগে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (১৭ ডিসেম্বর) গুম-খুনের অভিযোগে মেজর জেনারেল (অব) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে।

গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রসিকিশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

ইলিয়াস আলী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক। বিএনপির এই নেতা সিলেট-২ আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানীতে বাসার কাছ থেকে ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয়েছিল। তার পর থেকে তার কোনো খোঁজ আর পাওয়া যায়নি।

সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গাজীপুরে তিনজনকে হত্যা ছাড়াও বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ৫০ জন হত্যা, বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমেদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!