সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান বিন হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে আগামীকাল সারা দেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিলের আহ্বান জানাচ্ছে জুলাই ঐক্য।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক প্রেস বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ।’
দেশের বিপ্লবী সকল জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


