রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে আন্দোলনরত একটি দল শাহবাগ থেকে কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। আরেকটি দল ধানমন্ডির দিকে চলে গিয়ে ছায়ানট ভবনে ঢুকে ভাঙচুর চালায় এবং জিনিসপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন