× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:২৬ পিএম

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:২৬ পিএম

শাহজালাল বিমানবন্দরে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে শ্রদ্ধা জানানো হয়। ছবি- সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে শ্রদ্ধা জানানো হয়। ছবি- সংগৃহীত

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইট অবতরণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তাদের জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে করে তাদের নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

আইএসপিআর জানায়, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় এই ছয় শান্তিরক্ষী শহীদ হন। দেশে প্রত্যাবর্তনের সময় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তাদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। মরদেহ গ্রহণকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইতে মোতায়েন ইউনিসেফ মিশনের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন), ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের প্রতি সম্মানসূচক স্যালুট দেন।

আইএসপিআর আরও জানিয়েছে, জানাজা শেষে ছয়জন শহীদকে যথাযথ সামরিক মর্যাদায় তাদের নিজ নিজ ঠিকানায় দাফন করা হবে।

উল্লেখ্য, ড্রোন হামলায় ছয়জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি ৯ জন আহত হন। আহতদের মধ্যে আটজন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

Link copied!