× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:০৩ পিএম

বেগম খালেদা জিয়ার জানাজা দুপুর ২টায়, ইমাম চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার ইমামতি কে করবেন তা চূড়ান্ত করেছে বিএনপি ও অন্তর্বর্তী সরকার। 

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খালেদা জিয়ার শেষ বিদায়ের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। মির্জা ফখরুল জানান, জানাজা শেষে তাকে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করা এই নেত্রীর প্রতি সম্মান জানিয়ে জানাজা ও দাফন প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানাজা ও দাফন প্রক্রিয়ার সময় নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার বিশেষ অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হওয়ার নয়। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমাদের সামনের দিকে এগোতে হবে। জানাজা ও দাফনের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ইতোমধ্যেই সংসদ ভবন প্রাঙ্গণ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জানাজার প্রস্তুতি শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর বিদায় অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে জানাজায় লাখো মানুষের ঢল নামতে পারে বলে ধারণা করছে দলের শীর্ষ নেতৃত্ব।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। উল্লেখ্য, বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সাত দিন শোক পালনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

রূপালী বাংলাদেশ

Link copied!