× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৪১ এএম

ভারতীয়দের পর্যটন ভিসা স্থগিতের সিদ্ধান্ত সরকারের নেই: পররাষ্ট্র উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৪১ এএম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে ভারতীয়দের জন্য পর্যটন ভিসা স্থগিত করা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের নেই। তবে নিরাপত্তাজনিত কারণে যেসব মিশনে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আপাতত ভিসা ইস্যু বন্ধ রাখতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এ সময় এক সাংবাদিক জানতে চান, তিনটি স্থান থেকে ভিসা দেওয়া বন্ধ রয়েছে কি না। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, তিনটি জায়গায়।’

কূটনৈতিক সূত্র জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে বর্তমানে ভিসা দেওয়া বন্ধ রয়েছে। তবে কলকাতার উপহাইকমিশন, মুম্বাইয়ের উপহাইকমিশন, চেন্নাই ও গুয়াহাটির সহকারী হাইকমিশন থেকে নিয়মিতভাবে ভিসা প্রদান করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর অনিবার্য কারণ দেখিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয়। ওই নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিল্লি হাইকমিশনে সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা বন্ধ থাকবে। একই দিনে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকেও একই ধরনের নোটিশ জারি করা হয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!