× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:৪৭ পিএম

৪ কোটি ৩২ লাখ তরুণ ভোট যাবে কার বাক্সে?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:৪৭ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র আর কয়েকদিন। এবারের নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপটও আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বিএনপি ও তাদের পুরোনো জোটসঙ্গী জামায়াতে ইসলামী। নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী ভোটারদের নিজেদের পক্ষে টানতে নানামুখী কৌশল নিয়ে মাঠে নেমেছে। তবে এবার সরকার কারা হবে তা তরুণরাই নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশের মোট ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ। এর মধ্যে জাতীয় যুবনীতি অনুযায়ী ১৮ থেকে ৩৩ বছর বয়সি তরুণ ভোটার প্রায় চার কোটি ৩২ লাখ। অর্থাৎ মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ। জয়-পরাজয়ে তাদের ভোট একটা বড় ফ্যাক্টর। নতুন ভোটারদের মধ্যেও ভোট নিয়ে আগ্রহের কমতি নেই।

গণঅভ্যুত্থান, সংস্কার এবং ভোটাধিকার ফিরে পাওয়ার প্রতিশ্রুতি নিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের তরুণ ভোটাররা। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সেইভাবে ভোট দিতে পারেননি তারা। ফলে অনেক তরুণের কাছেই এবারের নির্বাচন হতে যাচ্ছে প্রথম ভোটের অভিজ্ঞতা।

বিশ্লেষকদের মতে, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় তরুণ ভোটাররা রাজনৈতিকভাবে সচেতন, সেই সাথে তারা তথ্য প্রযুক্তি নির্ভর, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। এ ছাড়া তারা দ্রুত মত বদলাতে সক্ষম এবং সামাজিক প্রভাবের দিক থেকেও আগের যেকোনো সময়ের তুলনায় অনেক এগিয়ে। এ কারণে জাতীয় নির্বাচনে তরুণরা কী সিদ্ধান্ত নেবে সেটাও আগেভাগে বলা যাচ্ছে না।

তারা বলছেন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র বা ইতিহাসের ভূমিকা অস্বীকার না করলেও তরুণদের কাছে বেশি গুরুত্বপূর্ণ আগামীতে তাদের জীবনে কী পরিবর্তন আসবে।

মূলত কর্মসংস্থান কীভাবে তৈরি হবে, শিক্ষা কতটা কর্মমুখী হবে, দক্ষতা কীভাবে বাড়বে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কতটা জবাবদিহিমূলক হবে, মতপ্রকাশ কতটা সুরক্ষিত থাকবে, সেইসাথে উদ্যোক্তা উন্নয়ন, পরিবেশ, ন্যায়বিচার ও দুর্নীতিবিরোধী অবস্থান—এই বিষয়গুলো তরুণদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নীতিগত অবস্থান, সুস্পষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখার দিকেই তরুণদের নজর থাকবে বলে মত বিশ্লেষকদের।

জরিপে তরুণদের ভোট দেওয়ার আগ্রহ

২০২৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’-এ দেখা গেছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সি ২ হাজার ৫৪৫ জন উত্তরদাতার ৯৭ শতাংশই ভোট দিতে চান। আগামী পাঁচ বছরের অগ্রাধিকার সম্পর্কে জানতে চাইলে ৬৭ শতাংশ দুর্নীতি নির্মূল, ৫৬ শতাংশ বেকারত্ব দূরীকরণ, ২৪ শতাংশ নিরাপত্তা এবং ১৪ শতাংশ গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) আরেকটি জরিপে দেখা গেছে, ৮৯ শতাংশ মানুষ ভোট দিতে আগ্রহী। ৪ হাজার ৯৮৫ জনের মধ্যে পরিচালিত জরিপে ৬৭ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন অতীতের নির্বাচনগুলোয় কারচুপি হয়েছে, তবু ৮০ শতাংশ আশাবাদী যে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

Link copied!