× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:৪৮ পিএম

শিক্ষকদের আন্দোলন করা নিয়ে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:৪৮ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষকদের ক্লাসরুম ছেড়ে আন্দোলনে না যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আপনারা শিক্ষকতা করবেন। ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেনএটা হতে পারে না। দাবি-দাওয়া থাকতেই পারে। তবে যথাযথ প্রক্রিয়ায় জানালে আমরা তা বিবেচনা করব।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

ড. মিলন বলেন, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। অতীতে একটি গণমাধ্যমে অভিযোগ প্রকাশিত হলে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে প্রমাণের আহ্বান জানিয়েছিলেন। এটি শিক্ষা মন্ত্রণালয়, এখানে জবাবদিহি থাকবে, বলেন তিনি।

মন্ত্রী আরও জানান, সরকারের ভিশন নির্বাচনি ইশতেহারে তুলে ধরা হয়েছে। সামনে এসএসসি পরীক্ষা রয়েছে, প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণে যাতে কোনো ধরনের জটিলতা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের শুরুতে বরিশাল শিক্ষা বোর্ড গঠনসহ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা নিয়ে আলোচনা হয়েছিল। তবে শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও গতিশীল করাই সরকারের লক্ষ্য।

মন্ত্রী আরও জানান, নির্বাচনের আগে এমপিওভুক্তির জন্য যেসব আবেদন এসেছে, সেগুলো যাচাই-বাছাই করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কোনো ধরনের অনিয়ম বা ঘুষবাণিজ্য হয়েছে কিনা আমরা খতিয়ে দেখব। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া যত দ্রুত সম্ভব চালু করা হবে। এখনও যদি আমাদের সিস্টেমে কোনো ত্রুটি থাকে, সেটাও আমরা খতিয়ে দেখব, যোগ করেন তিনি।

শিক্ষামন্ত্রী শিক্ষকদের বেতন সম্পর্কেও বলেন, যদি কোনো মাসে বেতন দেরিতে প্রদান হয়, বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা দ্রুত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ কোনো কারণে বেতন বিলম্বিত হলে সেটিও খতিয়ে দেখা হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!