× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:০০ এএম

শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:০০ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা জানানোয় সাধুবাদ জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, যে কারণেই হোক, দেশে বা দেশের বাইরে গিয়ে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ভাষা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু আমরা কি এখনো এই বিভেদ ধরে রেখে জাতিকে বিভক্ত করে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাব, যেভাবে অতীতে হয়েছিল? নাকি আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সংকট নিরসন করব, যেটি ছিল মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহিদ মিনারে সবাই শ্রদ্ধা জানাচ্ছে। সে জন্য এটি নিয়ে কোনো বিতর্ক না করার আহ্বান জানাই, যোগ করেন প্রতিমন্ত্রী।

Link copied!