× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:১৫ পিএম

এলএনজি টার্মিনাল মেরামত, সারাদেশে গ্যাস সংকটে ভোগান্তি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:১৫ পিএম

গ্যাস সরবরাহ। ছবি : সংগৃহীত

গ্যাস সরবরাহ। ছবি : সংগৃহীত

মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় আজ সারাদেশে গ্যাস সরবরাহ আংশিকভাবে কমে গেছে। 

পেট্রোবাংলা জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ হ্রাস পাবে।

এফএসআরইউটি এক্সিলারেট এনার্জির পরিচালনায় রয়েছে। বর্তমানে টার্মিনালে কারিগরি কাজ চলায় জাতীয় গ্রিডে সরবরাহ কমে এসেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন এলাকায়।

এর ফলে রাজধানীসহ দেশের একাধিক অঞ্চলে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে সাময়িক ভোগান্তির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

পেট্রোবাংলা জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই মেরামতকাজ শেষ করার চেষ্টা চলছে। সাময়িক এই অসুবিধার জন্য সংস্থাটি জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!