× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৩:২০ পিএম

কয়রায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৩:২০ পিএম

সড়কে নিভল শিশুর প্রাণ। ছবি : প্রতীকী

সড়কে নিভল শিশুর প্রাণ। ছবি : প্রতীকী

খুলনার কয়রা উপজেলার বামিয়ায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (৮) নামের এক স্কুলছাএীর মৃত্যু হয়েছে। নিহত রাবেয়া বামিয়া গ্রামের মো. রবিউল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার সময় বামিয়া গ্রামের দেবাশীষ ডাক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়রা থেকে একটি মাইক্রোবাস আসছিল এবং চাঁদ আলী থেকে একটা ইজিবাইক যাচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল রাবেয়া। এ সময় ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাবেয়াকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় রাবেয়ার পিতা তাকে মোটরসাইকেলযোগে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকা তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, মেয়েটির নাম রাবেয়া। গাড়িচাপায় সে বুকে আঘাত পায়। হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটি মারা যায়।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, খবর পেয়েছি, খোঁজ-খবর নিচ্ছি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!