× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৪:৫০ পিএম

অভিবাসী ভিসা স্থগিতের কারণ ব্যাখ্যায় যে বার্তা দিল মার্কিন দূতাবাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৪:৫০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছে ঢাকার মার্কিন দূতাবাস। গত ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম দায়িত্ব হলো দেশটির করদাতাদের স্বার্থ রক্ষা করা। এ কারণে নিশ্চিত করা জরুরি যে, অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন কিংবা যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করেন। যেসব দেশের নাগরিকদের মধ্যে এসব সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাংলাদেশের ক্ষেত্রেও এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।

মার্কিন দূতাবাস আরও জানায়, এই সাময়িক স্থগিতাদেশের ফলে অভিবাসন সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া ও নীতিমালাগুলো পুনর্বিবেচনার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের স্বার্থকে আরও বেশি অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু রয়েছে বলে দূতাবাস নিশ্চিত করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!