ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানাল পা‌কিস্তান

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:১২ পিএম
বাংলাদেশ-পা‌কিস্তা‌ন। ছবি : সংগৃহীত

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সরকার এবং জনগণ‌কে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানি‌য়ে‌ছে পা‌কিস্তা‌ন।

বৃহস্প‌তিবার (২৬ মার্চ) পা‌কিস্তা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ অভিনন্দন জানিয়েছে।

বার্তায় বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার এবং জনগণকে তাদের উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।

পাকিস্তান বাংলা‌দে‌শের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করে।