× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:৪৯ পিএম

প্রথম সরকারি সফরে সৌদি আরবে ধর্মমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:৪৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় অংশ নিতে সৌদি আরবে গেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি সফর।

আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে তিনি এ সফরে গেছেন। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।

উমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক উমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মীয় আচার পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে এই সভার আয়োজন করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হবে।

এ সফরে ধর্মমন্ত্রী উমরাহ ফোরামের সভায় অংশগ্রহণের পাশাপাশি সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হবেন। তিনি এ বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নেবেন। এছাড়া, বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেল পরিদর্শন করবেন ধর্মমন্ত্রী। আগামী ৫ এপ্রিল তিনি দেশে ফিরবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!