× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৬:২৮ পিএম

‘বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট নিয়ে শঙ্কা নেই’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৬:২৮ পিএম

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি - সংগৃহীত

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি - সংগৃহীত

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (১ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, আমাদের এখান একটি মাত্র লক্ষ্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন। কারণ শেষ বেলাতে এসে খারাপ কিছু হোক তা আমরা চাই না। এ নির্বাচনে নিয়ে শঙ্কা নেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীর ইশতেহার প্রচার অনুষ্ঠানে সহিংসতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা মারা যান। এরপর দলটির প্রার্থীও মারা যান। ফলে ভোট বাতিল করে নতুন তফসিলে যেতে হয় ইসিকে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন বগুড়া-৬ আসনেও নতুন করে তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আমীন তালুকদার।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুই আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তপশিল দেয় কমিশন।

রূপালী বাংলাদেশ

Link copied!