× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:৫৪ পিএম

হজ ফ্লাইট কবে শুরু, জানালেন ধর্মমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:৫৪ পিএম

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের বহনকারী ফ্লাইট শুরু হবে।

মন্ত্রী জানান, ভবিষ্যতে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বিবেচনায় প্যাকেজ ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় এ বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!