× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০২:৫৭ পিএম

ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০২:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশি ভিসা আবেদনকারীদের উদ্দেশে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ১৩টি দেশ যৌথভাবে সতর্কবার্তা জারি করেছে। এতে জাল নথি, দালাল ও অননুমোদিত এজেন্ট এড়িয়ে সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস ঢাকার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এ সতর্কতা জানানো হয়। বিবৃতিতে অংশগ্রহণকারী দেশগুলো হলো:  যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।

বিবৃতিতে বলা হয়, ভিসা, পারমিট বা কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে সব আবেদনকারীকে অবশ্যই সরকারি ও অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

জালিয়াতি থেকে সতর্ক থাকার আহ্বান

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো অবস্থাতেই জাল নথি ব্যবহার করা যাবে না। পাশাপাশি লাইসেন্সবিহীন দালাল বা এজেন্টের মাধ্যমে আবেদন না করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানে অর্থ প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, এসব অনিয়মের ফলে আবেদন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে এবং সীমান্তে প্রবেশে বাধা বা আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে।

মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্কতা

বিবৃতিতে উল্লেখ করা হয়, কোনো দূতাবাস বা কনস্যুলেট কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। ভিসা অনুমোদনে বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবি করা মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

নির্ভরযোগ্য তথ্য ব্যবহারের পরামর্শ

আবেদনকারীদের সব সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ও যাচাইকৃত তথ্যের ওপর নির্ভর করতে বলা হয়েছে। যৌথ এই উদ্যোগের লক্ষ্য হলো ভিসা প্রক্রিয়াকে আরও নিরাপদ, স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত করা।

রূপালী বাংলাদেশ

Link copied!