× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৫:২৭ পিএম

উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৫:২৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কোস্ট গার্ড একটি সমন্বয় সভা আয়োজন করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ এবং সুন্দরবন এলাকায় দস্যুতা দমন, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলায় একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বাংলাদেশ নৌবাহিনী, জেলা প্রশাসন-বাগেরহাট, পুলিশ, র‍্যাব, নৌ পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বন বিভাগ, নৌ পরিবহন অধিদপ্তর, লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, রিসোর্ট অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, মৎস্য আড়তদার এবং মাঝি-মাল্লা সমিতির প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন। এ সময় সুন্দরবনে দস্যুতা দমন কার্যক্রম জোরদার, সীমান্তবর্তী নদীপথ দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ ও মানব পাচার প্রতিরোধ, পর্যটকবাহী জাহাজ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, রিসোর্টগুলোতে ডাকাতি ও অপহরণ প্রতিরোধ এবং বন্যপ্রাণী সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও বহিঃনোঙ্গরে ছোটখাটো চুরি ও ডাকাতি প্রতিরোধ, নিরাপত্তা জোরদারে ওয়াচম্যান নিয়োগের নির্দেশনা, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান বন্ধে ব্যবস্থা গ্রহণ, সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌপথে চলাচলরত লাইটার ও কোস্টার জাহাজের নিরাপত্তা বৃদ্ধি এবং নোঙর অবস্থায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও জানান, দেশের উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা, দস্যুতা দমন এবং সব ধরনের অপরাধ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!