× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:৪০ পিএম

এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়াল (জুম) সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী বলেন, পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। প্রতিটি পরীক্ষাকক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম কেন্দ্রগুলো পর্যবেক্ষণে এ ব্যবস্থা সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সহযোগিতায় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল। এবারও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

শিক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের নিরাপত্তা পূর্বেও নিশ্চিত করেছি, এবারও করব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন।

খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী নির্দেশনা দেন, খাতায় যা-ই লেখা থাকুক না কেন, শুধুমাত্র সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।

এ সময় আসন্ন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। পাশাপাশি একটি মেধাবী জাতি গঠনে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!