× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:৩৩ এএম

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:৩৩ এএম

প্রেস মিনিস্টার আকবর হোসেন। ছবি : সংগৃহীত

প্রেস মিনিস্টার আকবর হোসেন। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আকবর হোসেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

রাত ১১টা ৩৫ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না এবং এ সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই।

জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল।

প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি বিবিসি বাংলার ঢাকা কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

তার পদত্যাগের বিষয়ে এখনো সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!