বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে উল্লেখযোগ্য রদবদল করা হয়েছে। বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করা ১৭ জন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে নতুন করে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আগে পুলিশ সুপার হিসেবে বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। নতুন দায়িত্ব অনুযায়ী তাদেরকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্যাক্টরে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের বিস্তারিত তালিকা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

