× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৩৭ পিএম

বাংলাদেশে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৩৭ পিএম

ইউনিসেফের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সহায়তা। ছবি: সংগৃহীত

ইউনিসেফের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সহায়তা। ছবি: সংগৃহীত

ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলার জরুরি টিকা সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলার জরুরি টিকা সরবরাহ করা হবে। এর মাধ্যমে পাঁচ বছরের কম বয়সি প্রায় ১ কোটি ২০ লাখ শিশু সুরক্ষার আওতায় আসবে।

উদ্যোগটি ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিদেশে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশকেই নিরাপদ রাখে। পাশাপাশি বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করে এবং সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।

রূপালী বাংলাদেশ

Link copied!