× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৩৬ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে কবিতা আবৃত্তি করলেন চিফ হুইপ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৩৬ পিএম

সংসদ অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি : সংগৃহীত

সংসদ অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি : সংগৃহীত

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসার পর জাতীয় সংসদে তাকে অভিনন্দন জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে কবিতাও আবৃত্তি করেছেন তিনি। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে আনন্দ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিফ হুইপ বলেন, টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা ১০০ ব্যক্তিত্বের মধ্যে আমাদের নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আছে তিনি সম্মানিত হয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, প্রধানমন্ত্রী এই জাতিকে সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি।

নূরুল ইসলাম মনি এ সময় সরকারের দুই মাসে গৃহীত বিভিন্ন কর্মসূচির বর্ণনা তুলে ধরে বলেন, ১৭ বছর পর দেশে এসে তিনি মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। মানুষের হাতের আঙুলের কালি শুকানোর আগেই তিনি তার কাজ বাস্তবায়ন শুরু করেছেন।

পরে চিফ হুইপ একটি কবিতা আবৃত্তি করেন। তবে সেটি কার লেখা তা তিনি উল্লেখ করেননি। প্রধানমন্ত্রীকে নিয়ে চিফ হুইপের আবৃত্তি করা কবিতাটি হলো—

তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল।
নদী ছিল, মানুষ ছিল স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
তিনি এলেন, বললেন, খুবই কম কথা
সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ
বললেন উই হ্যাভ এ প্ল্যান।
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি
নিজের আলোয় দাঁড়িয়েছিলেন
দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূর দেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়
বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
এই দেশের নাম, বাংলাদেশের নাম।
নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়
নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা
আশা জাগিয়ে তোলা।

চিফ হুইপের বক্তব্যের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই অর্জন (টাইম ম্যাগাজিনের স্বীকৃতি) আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।

এর আগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে প্রতিনিয়ত গান ও কবিতা পাঠ হলেও ত্রয়োদশ সংসদে এটিই প্রথম। 

১২ মার্চ ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হয়। ওই দিনই সংসদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Link copied!