× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:৫৬ পিএম

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ও অর্থ উপদেষ্টা তিতুমীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব চীন সফরে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আলাদা সময়সূচিতে বেইজিংয়ের উদ্দেশে রওনা হচ্ছেন।

রোববার (১৯ এপ্রিল) রাতে মির্জা ফখরুল চীনের রাজধানী বেইজিংয়ের পথে যাত্রা শুরু করবেন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে গেছে, যা চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে। বেইজিং পৌঁছে মির্জা ফখরুল ওই প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হবেন এবং সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং-এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

অন্যদিকে, সোমবার (২০ এপ্রিল) চীন সফরে যাচ্ছেন ড. তিতুমীর। দুই দিনের এই সফরে তিনি ‘থার্ড হাই-লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ারড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

২১ ও ২২ এপ্রিল বেইজিংয়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২০ জনের বেশি উচ্চপর্যায়ের প্রতিনিধি সরাসরি অংশ নেবেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদার করা এবং টেকসই উন্নয়নের পথ সুগম করা।

সফর শেষে বিএনপির প্রতিনিধিদল, মির্জা ফখরুলসহ, ২২ এপ্রিল দেশে ফিরবেন বলে জানা গেছে। আর প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. তিতুমীরের দেশে ফেরার সম্ভাব্য তারিখ ২৩ এপ্রিল।

রূপালী বাংলাদেশ

Link copied!