× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৮:৩৮ পিএম

বাসভাড়া বৃদ্ধি করেছে সরকার, কোন রুটে কত?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৮:৩৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নতুন করে নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এর আওতায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রুটে বাসভাড়া নিম্নরূপ হালনাগাদ করা হয়েছে:
ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: এই দুই শহরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪২ টাকা থেকে বাড়িয়ে ২.৫৩ টাকা করা হয়েছে।
আন্তঃজেলা ও দূরপাল্লা রুট: দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.১২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২.২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডিটিসিএ আওতাধীন এলাকা: নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ এবং ঢাকা জেলার মধ্যে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৩২ টাকার পরিবর্তে ২.৪৩ টাকা করা হয়েছে।

ভাড়া বৃদ্ধি পেলেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। ঢাকায় সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা বহাল থাকবে।

তবে নতুন ভাড়ার হার কেবল ডিজেলচালিত যানবাহনের জন্য প্রযোজ্য হবে; গ্যাসচালিত বাস বা মিনিবাস এতে অন্তর্ভুক্ত নয়। প্রতিটি যানবাহনে যাত্রীদের দেখার মতো স্থানে হালনাগাদ ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, যাত্রীসুবিধার জন্য আসন বিন্যাসে পরিবর্তন আনা হলে ভাড়াও অনুপাতে সমন্বয় করতে হবে।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষর করেছেন। জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!