× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:১০ পিএম

সংসদ পরিদর্শনে আসা নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:১০ পিএম

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদ পরিদর্শনে আসা রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসেন ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।

সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসনগ্রহণ করেন। এসময়, সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।

এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিলো।’

এসময় দেশ বিনির্মানে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি।

এরপর উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারনা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে স্পিকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যেহেতু আজ সংসদে ভাষণ দিবেন, এজন্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে তিনি তার প্রাক্তন কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান।

Link copied!